Viral Video: বিবাহ বাসরে অতিথির গায়ে থালা উল্টে দিলেন পুরোহিত, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX)

নয়াদিল্লিঃ বিবাহ বাসরে(Wedding Ceremony) মেজাজ হারালেন পুরোহিত(Pandit)। রেগে গিয়ে অতিথিদের(Guests) গায়ে উল্টে দিলেন ফুল ভর্তি থালা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে এরকমই একটি ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিবাহ বাসরে সাত পাক ঘুরছে বর-কনে। তাঁদের গায়ে ফুল ছুড়ে দিচ্ছেন উপস্থিত অতিথি এবং আত্মীয়স্বজনেরা। পুরোহিতের গায়েও এসে পড়ছে ফুল। আর এতেরি মেজাজ হারান তিনি। রেগে গিয়ে অতিথিদের গায়ে গোটা ফুলের থালা উল্টে দেন তিনি। গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি করেন বিবাহ আসরে উপস্থিত কোনও এক ব্যক্তি। এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিয়োটি।

বিবাহ বাসরে অতিথির গায়ে থালা উল্টে দিলেন পুরোহিত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement