Viral: এয়ার ভিস্তারা বিমানের খাবারে মরা আরশোলা? ভাইরাল ছবি নিয়ে শোরগোল

Cockroach In Flight Meal (Photo Credit: Twitter)

ফের খাবার বিভ্রাট মাঝ আকাশে। এবার এয়ার ভিস্তারা ( Air Vistara) বিমানের খাবারে মিলল আরশোলা। নিকুল সোলাঙ্কি নামে এক ব্যক্তি নিজের সোশ্যাল হ্যান্ডেলে এয়ার ভিস্তারার খাবারের ছবি শেয়ার করেন। নিকুলের ছবি অনুযায়ী, ভিস্তারা বিমানের খাবারের প্লেটে ইডলি, সাম্বার এবং উপমা ছিল। ভিস্তারার বিমানে উপমার মধ্যে মরা আরশোলা নিকুল দেখতে পান বলে দাবি করেন। নিকুলের ট্যুইট দেখে পালটা উত্তর দেওয়া হয় এয়ার ভিস্তারার তরফে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয় এয়ার ভিস্তারার তরফে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement