Texas Bridge Collapses Video: গাড়ির চালকের চোখের সামনে ভেঙে পড়ল বড় ব্রিজ, দেখুন ভিডিয়ো

গাড়ির রেডিওতে চলছিল সুন্দর গান। কিন্তু আচমকাই তাদের গাড়ির ঠিক সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চুলিয়ার কাছের একটি ব্রিজ (ওভারপাস)।

Texas Highway. (Photo Credits: X)

Texas Bridge Collapses Video:  সব কিছুই একেবারে অন্য দিনগুলির মতই চলছিল। সামনে সুন্দর আকাশ, ঝাঁ চকচকে মসৃণ রাস্তা। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের (Texas) জাতীয় সড়কগুলি রূপকথার রাজপথের মতই সুন্দর। সেই রাস্তা দিয়েই যাচ্ছিল টেক্সাসের বাসিন্দা দুই ভাই। গাড়ির রেডিওতে চলছিল সুন্দর গান। কিন্তু আচমকাই তাদের গাড়ির ঠিক সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল চুলিয়ার কাছের একটি ব্রিজ (ওভারপাস)। ব্রিজ ভাঙার পুরো ভিডিয়োটিই ধরা পড়ল গাড়ির ভিতর থাকা ব্যক্তির ক্যামেরায়। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। তবে ব্রিজ ভাঙায় সেখানকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। দুই ভাইয়ের গাড়িতে ব্রিজ ভাঙার পর ইঁটের কিছু অংশ এসে পড়লেও কোনও ক্ষতি হয়নি।

দেখুন কীভাবে ভেঙে পড়ল ব্রিজটি

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement