Bengaluru Video: আকাশ ছোঁয়া ফ্ল্যাটের ভাড়া, মাথা ঠেকে যায় এমন ফ্ল্যাটের মালিক নিচ্ছেন ২৫ হাজার

Bengaluru Flat (Photo Credit: Instagram)

বেঙ্গালুরুতে (Bengaluru) ফ্ল্যাটের (Flat) ভাড়া ক্রমাগত বাড়ছে। বেঙ্গালুরুতে যে হারে ফ্ল্যাটের ভাড়া বাড়ছে, তা কার্যত সাধারণ মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে অনেক সময়। এবার তেমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে বেঙ্গালুরু ১ বি আর রুম অর্থাৎ বল্যালকনি সহযোগে এক কামরার ঘরের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যে ভিডিয়োতে দেখা যায়, এক যুবক বন্ধুর ফ্ল্যাট ঘুরে দেখাচ্ছেন বেঙ্গালুরুতে। ওই যুবকের হাত যেখানে শেষ হচ্ছে, ঘরের দৈর্ঘ ঠিক ততটা। অর্থাৎ কোনওক্রমে ওই ঘরে একজন দাঁড়াতে পারবেন। আসবাব রাখা তো দূর অস্ত। ঘরের সঙ্গে যে ব্যালকনি দেখানো হয়েছে, সেখানেও একজন কোনওক্রমে মাথা নীচু করে দাঁড়াতে পারবেন। অথচ সেই ঘরের ভাড়া ২৫ হাজার। শুনতে অবাক লাগলেও, বেঙ্গালুরুর আকাশ ছোঁয়া ফ্ল্যাট ভাড়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে হইচই।

দেখুন বেঙ্গালুরুতে ফ্ল্যাটের ভাড়া কীভাবে আকাশ ছোঁয়া হয়ে দাঁড়িয়েছে...

 

 

View this post on Instagram

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement