Viral Video:মারের ভতে উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়লেন যুবক, ভাইরাল ভিডিয়ো

কোনওভাবেই তাঁকে নামানো যাচ্ছে না সেখান থেকে। জানা গিয়েছে ভাইরাল ভিডিয়োটি লখনউয়ের। সেখানকার সমাজবাদী পার্টি অফিসের সামনে ঘটে ঘটনাটি।

ভাইরাল ভিডিয়োর ঝলক (ছবিঃX@NDTV)

নয়াদিল্লিঃ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভাইরাল(Viral) হয়েছে একটি ভিডিয়ো(Video)। যাতে দেখা যাচ্ছে বিশাল উঁচু একটি মোবাইল টাওয়ারের(Mobile Tower) উপর চড়ে বসেছেন একজন ব্যক্তি। কোনওভাবেই তাঁকে নামানো যাচ্ছে না সেখান থেকে। জানা গিয়েছে ভাইরাল ভিডিয়োটি লখনউয়ের। সেখানকার সমাজবাদী পার্টি অফিসের সামনে ঘটে ঘটনাটি। পরে জানা গিয়েছে তাঁর নাম রাজু। পরিবহন দফতরের সঙ্গে কোনওরকম বচসায় জড়িয়েছিলেন তিনি। এরপর মারের ভয়ে ওই টাওয়ারে উঠে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে খবর। পরে পুলিশ এসে তাঁকে সেখান থেকে উদ্ধার করে।

মারের ভতে উঁচু মোবাইল টাওয়ারে উঠে পড়লেন যুবক, দেখুন ভাইরাল ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement