Kerala: কেরলের বাসস্ট্যান্ডে বসে বিড়ালের কাঁচা মাংস খাওয়া ব্যক্তিকে ভর্তি করা হল মানসিক হাসপাতালে

কেরলের কোঝিকোড়ের কুট্টিপুরমের এক বাস স্ট্যান্ডে এক ব্যক্তির অবাক করা কাণ্ড দেখে শিউড়ে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা।

Cat (Photo Credit: File Photo)

কেরলের কোঝিকোড়ের কুট্টিপুরমের এক বাস স্ট্যান্ডে এক ব্যক্তির অবাক করা কাণ্ড দেখে শিউড়ে উঠেছিলেন প্রত্যক্ষদর্শীরা। সেই ব্যক্তি সেখানে বসে একটা বিড়ালকে ধরে মেরে তার কাঁচা মাংস খেতে শুরু করে। সেই আঁতকে ওঠা দৃশ্য দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। ভয়ে সে সেখান থেকে পালায়।

অসমের ধুবড়ির বাসিন্দা সেই ব্যক্তি কয়েক দিন ধরেই নিখোঁজ ছিলেন। পরে রেলস্টেশনের সামনে তাঁকে ধরে ফেলে পুলিশ। বিড়াল খেতে গিয়ে ধরা পরে সেই ব্যক্তি জানান, চার দিন ধরে তিনি কিছু খাননি। খুব খিদে পাওয়ায় কিছু না পেয়ে তিনি বিড়াল মেরেই খেতে শুরু করেন। ডাক্তারী পরীক্ষার পর তাঁকে কোঝিকোড়ের সরকারী মানসিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সেই ব্যক্তির মানসিক ভারসাম্য ঠিক নেই বলে জানা গিয়েছে।

দেখুন খবরটি

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement