Snake Video: ঋষিকেশের প্ল্যাটফর্মে বাইছে মস্ত সাপ, আতঙ্কে কাঁটা যাত্রীরা
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৬ ফুট লম্বা ওই সাপটিকে তারা রেললাইন থেকে প্ল্যাটফর্মের উপরে উঠতে দেখেন।
উত্তরাখণ্ড (Uttarakhand) ঋষিকেশের (Rishikesh) এক স্টেশনে চড়ে বেরাচ্ছে মস্ত সাপ। আতঙ্কে কাঁটা যাত্রীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে ঋষিকেশের যোগনগরী স্টেশনে। প্ল্যাটফর্মের মাঝে হঠাৎ সাপের দর্শন পেয়ে চক্ষু চড়কগাছ যাত্রীদের। ব্যাগপত্র রেখে তড়িঘড়ি ছুটে প্রাণ বাঁচাতে ব্যস্ত যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রায় ৬ ফুট লম্বা ওই সাপটিকে তারা রেললাইন থেকে প্ল্যাটফর্মের উপরে উঠতে দেখেন। এরপরেই স্টেশনে ট্রেনের জন্যে অপেক্ষারত যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। যোগনগরী স্টেশনে একেবারে হইচই কাণ্ড বেঁধে যায়।
প্ল্যাটফর্মে চড়ে বেরাচ্ছে মস্ত সাপ...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
FIFA Club World Cup 2025, Auckland City vs Bayern Munich: ১০ গোলে অকল্যান্ড সিটি এফসিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়ের ব্যবধানে জিতল বায়ার্ন মিউনিখ
Advertisement
Advertisement
Advertisement