Union Ministry Of AYUSH: হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে মানুষকে সচেতন করতে গবেষণা সম্প্রসারণের উদ্যোগ কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের

Union Ministry Of AYUSH Initiative (Photo Credit:X@airnews_kolkata)

কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক হোমিওপ্যাথি নিয়ে গবেষণা প্রসারিত করার উদ্যোগ নিয়েছে।মন্ত্রকের অধীন সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন হোমিওপ্যাথির মহা নির্দেশক সুভাষ কৌশিক জানিয়েছেন,এর জন্য ইতিমধ্যেই বিভিন্ন এমইস্, মেডিকেল কলেজ,বিশ্ববিদ্যালয় ও আইআইটি-র বৈজ্ঞানিকদের সঙ্গে গবেষণার কাজ শুরু করা হয়েছে।এর ফলে আগামী দিনে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন করা সম্ভব হবে।

উল্লেখ্য, শ্রী কৌশিক আজ আয়ুষ মন্ত্রকের অধীন ডক্টর অঞ্জলি চ্যাটার্জী রিজিওনাল রিসার্চ ইন্সটিটিউট ফর হোমিওপ্যাথিতে এক অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি তিনটি উন্নত মানের গবেষণাগারের উদ্বোধন করেন।তিনি বলেন,এর ফলে ইনস্টিটিউটের গবেষণা আরও শক্তিশালী হবে এবং উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।পাশাপাশি শ্রী কৌশিক হোমিওপ্যাথির ক্ষেত্রে গবেষণাকে এগিয়ে নিয়ে যেতে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সাইন্সেস ও জিস গ্রুপের সঙ্গে দুটি মৌ চুক্তি স্বাক্ষর করেন।

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement