HMP Virus: করোনার পর এবার এইচএমপি ভাইরাস চিনে, সতর্ক নজর স্বাস্থ্য মন্ত্রকের

কেন্দ্রীয় সরকার এইচ এম পি (HMP) ভাইরাসের ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখেছে। সম্প্রতি চিনে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে প্রতিটি দেশকে সচেতন করে দেওয়া হয়। আই সি এম পি (ICMP) ও অন্যান্য সংস্থার সমীক্ষায় জানা গিয়েছে, ইনফ্লুয়েঞ্জার সঙ্গে প্রবল শ্বাসকষ্টর রোগীর সংখ্যায় তেমন কোনও পরিবর্তন হয়নি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (Indian Council of Medical Research) এর পক্ষ থেকে আর এস ভি (RSV), অ্যাডিনো ভাইরাস সহ একাধিক ভাইরাসের উপস্থিতি রয়েছে কিনা সে পরীক্ষাও করা হয়।কিন্তু সে ধরনের কোনও ভাইরাসের উপস্থিতি চোখে পড়েনি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement