Eid Ul Fitr 2023: ভারতের আকাশে দেখা মিলল শাওয়ালের চাঁদের, খুশির ঈদ পালিত হবে শনিবার

অবশেষে অবসান হল সমস্ত জল্পনার। বৃহস্পতিবার সৌদি আরবে ১৪৪৪ সালের শাওয়াল মাসের চাঁদের দেখা মিলেছিল। এরপরই সৌদি-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শুক্রবার খুশির ঈদ পালিত হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু, ভারতে শুক্রবার বিকেল পর্যন্ত জল্পনা চলছিল যে ঈদ কি শনিবার পালিত হবে না রবিবার?

ফাইল ফটো

অবশেষে অবসান হল সমস্ত জল্পনার। বৃহস্পতিবার সৌদি আরবে ১৪৪৪ সালের শাওয়াল মাসের চাঁদের দেখা মিলেছিল। এরপরই সৌদি-সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে শুক্রবার খুশির ঈদ পালিত হবে বলে ঘোষণা করা হয়। কিন্তু, ভারতে (India) শুক্রবার বিকেল পর্যন্ত জল্পনা চলছিল যে ঈদ কি শনিবার পালিত হবে না রবিবার?

তবে সন্ধ্যায় মুম্বই (Mumbai),পাটনা (Patna),হায়দরাবাদ (Hyderabad), কল্যাণ (Kalyan) ও গুলবার্গ (Gulbarga)-সহ ভারতের বেশকিছু অঞ্চলের আকাশে শাওয়াল মাসের চাঁদের (Shawwal Crescent) দেখা পাওয়া যেতেই সেই জল্পনার অবসান হয়। আগামীকাল শনিবার দেশজুড়ে ঈদ-উল-ফিতর (Eid Ul Fitr 2023) বা খুশির ঈদ পালনের ঘোষণা করা হয় তারপরই।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement