Mahakumbh 2025: শুধুমাত্র ২ ও ৩ ফেব্রুয়ারী অমৃত স্নানের জন্য যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা প্রয়াগরাজে, মিডিয়া গুজব উড়িয়ে জানাল প্রয়াগরাজের ডিএম

DM Prayagraj, Ravindra Kumar Mandar (Photo Credit: X@airnewsalerts)

প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলা সীমান্তে থামানো হচ্ছে  এবং ৪ ফেব্রুয়ারি পর্যন্ত শহরে চারচাকা গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে সম্প্রতি একটি তথ্য ভাইরাল হয়েছে। এবার সেই মিডিয়া রিপোর্ট অস্বীকার করলেন  প্রয়াগরাজের জেলা ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমার মান্দার।  একটি ভাইরাল সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে যে প্রয়াগরাজে গাড়ির প্রবেশ 4 ঠা ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে।ওই তথ্য ভুল বলে একটি ভিডিও বার্তায় রবীন্দ্র কুমার মান্দার স্পষ্ট করেছেন যে ৩১জানুয়ারী, ১ ফেব্রুয়ারি এবং ৪ ফেব্রুয়ারিতে যানবাহনের কোনও নিষেধাজ্ঞা হবে না ৷ তিনি ব্যাখ্যা করেছেন যে বসন্ত পঞ্চমীতে অমৃত স্নানের কারণে শুধুমাত্র ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি প্রয়াগরাজে যানবাহন প্রবেশ সীমাবদ্ধ থাকবে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement