Maha Shivratri 2025: মহাশিবরাত্রি উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি

Maha Shivratri Greetings by PM (Photo Credit: X@narendramodi)

ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহের রাত্রি মহাশিবরাত্রি নামে পরিচিত, যা সারা দেশে শিব ভক্তদের জন্য একটি মহান উত্সব।যার জন্য সবাই সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে। আজ (২৬ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে। এই আবহে দেসশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।

প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তা শেয়ার করেন সকলের উদ্দেশ্যে। দেশবাসীকে তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন-ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা পবিত্র উৎসব মহাশিবরাত্রির জন্য সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা। আমি কামনা করি যে এই ঐশ্বরিক উপলক্ষটি আপনাদের সকলের জন্য সুখ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক এবং একটি উন্নত ভারতের জন্য সংকল্পকে শক্তিশালী করুক। হর হর মহাদেব!

প্রধানমন্ত্রীর বার্তাঃ

রাষ্ট্রপতি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, মহাশিবরাত্রির পবিত্র উৎসবে আমি সমস্ত দেশবাসীকে আন্তরিক অভিনন্দন জানাই। আমি প্রার্থনা করি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেন আমাদের সকলের উপর থাকে এবং আমাদের দেশ আরও উন্নতির পথে এগিয়ে যেতে থাকে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement