Holi Celebration 2025: মথুরা এবং বরসানার শ্রী রাধা রানী মন্দিরে হোলি উদযাপনের জন্য ভক্তদের ভিড়, শুরু হয়েছে রঙের খেলা (দেখুন ভিডিও)

Barsana Holi 2025 (Photo Credit: X@ians_india)

গত ৬ মার্চ উত্তর প্রদেশের মথুরার শ্রী রাধা রানী মন্দিরে উদযাপন করা হল বিখ্যাত বারসানা হোলির। হোলি উদযাপনের ৭ দিন বাকি থাকতেই বারসানা হোলির জন্য মথুরা এবং বারসানায় ইতিমধ্যেই ভক্তরা ভিড় জমাচ্ছেন। মথুরার এই প্রাণবন্ত উৎসব "লাড্ডু হোলি" এবং "লাঠ মার হোলি" নামেও পরিচিত।

ভগবান রাধা কৃষ্ণের পবিত্র ভূমি মথুরায় হোলি উদযাপন করা হয় অতুলনীয় উত্সাহ এবং ভক্তির সঙ্গে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই উৎসবের আনন্দ উপভোগ করার জন্য মন্ত্রমুগ্ধের মত চলে আসেন এই রাজ্যে। হোলি ভগবান কৃষ্ণের প্রিয় উত্সব শুধু নয়, ভারতে বসন্তের আগমনকেও চিহ্নিত করে হোলি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement