Holi 2025: শ্রীকৃষ্ণের শহর বৃন্দাবনে উদযাপন হল 'বিধবাদের হোলি'র, অংশ নিলেন শতাধিক বিধবা মহিলারা (দেখুন ভিডিও)

এনজিও সংস্থা সুলভ ইন্টারন্যাশনাল মূলত মহিলাদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। ২০১২ সালে তাঁদের দ্বারাই বিধবাদের হোলি খেলা শুরু হয়।

Widow Holi at brindavan (Photo Credit: X@ANI)

প্রতি বছরের মত এবছরেও বৃন্দাবনের গোপীনাথ মন্দিরে সাড়ম্বরে পালিত হয় বিধবাদের হোলি উৎসব, যার উদযাপন ছিল চোখে পড়ার মতো। শতশত বিধবা মহিলা এই মন্দিরে আসেন। আনন্দের সঙ্গে পালন করেন হোলি উৎসব। আবির ও ফুলের পাপড়ি দিয়ে তাঁরা হোলি উৎসব পালন করে থাকেন।এই বৃন্দাবনের এটি একটি ঐতিহ্যবাহী প্রথা, এই সময়ে মানুষ ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে একসঙ্গে হোলি খেলায় মেতে ওঠে। সামাজিক নিয়ম কানুন বিধি নিষেধের চোখ রাঙানি এই সময় উপেক্ষা করে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গভীরভাবে জড়িত শহর বৃন্দাবনে, 'বিধবাদের হোলি' - একটি স্বতন্ত্র সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রূপান্তরমূলক পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছে।

#WATCH | Uttar Pradesh | Widows at Vrindavan celebrated festival of colours - Holi, yesterday

এনজিও সংস্থা সুলভ ইন্টারন্যাশনাল মূলত মহিলাদের উন্নতি ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। ২০১২ সালে তাঁদের দ্বারাই বিধবাদের হোলি খেলা শুরু হয়। সুপ্রিম কোর্টের রায় ও এই এনজিও সংস্থা সমস্ত সামাজিক বাধা ভেঙে বিধবাদের মুখে হাসি ফোটায়।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement