Good Friday 2025: গুড ফ্রাইডের সকালে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata On Good Friday (Photo Credit: FB)

আজ গুড ফ্রাইডে। অনেকেই একে হোলি ফ্রাইডে বা গ্রেট ফ্রাইডে বলেন। কেউ কেউ একে ব্ল্যাক ফ্রাইডেও বলে থাকেন। যিশুর ক্র‌ুসবিদ্ধকরণ, মৃত্যু ও সমাধি থেকে তাঁর পুনরুজ্জীবনের স্মরণে এই উৎসব পালিত হয়। খ্রিস্ট ধর্মের প্রচলিত ইতিহাস অনুযায়ী, যিশুকে শুক্রবারে ক্র‌ুসবিদ্ধ করা হয়েছিল। কিংবদন্তি বলে, ক্র‌ুসবিদ্ধকরণ হয়েছিল ৩৩ খ্রিস্টাব্দে। যদিও এ নিয়ে নানান মত প্রচলিত রয়েছে। কেউ কেউ বলেন ৩৪ খ্রিস্টাব্দ ক্রুসবিদ্ধকরণ হয়েছিল। মাসটি ছিল এপ্রিল, তারিখটি ছিল ৩।

আজকের এই পবিত্র দিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Bandopadhyay) তিনি লেখেন- "গুড ফ্রাইডে হল তপস্যা, প্রার্থনা এবং ত্যাগের দিন।আমার সকল খ্রিস্টান ভাইবোনদের দিনটি শুভ হোক।"

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement