World Record!: ১০০ ঘন্টায় ১০০ কিলোমিটার রাস্তা তৈরি করে রেকর্ড গড়ল ভারত, দেখে নেব রাস্তা তৈরির সেই ভিডিও

100 km road in 100 hours Photo Credit: Twitter@theupindex

১০০ ঘন্টায় ১০০ কিলোমিটার রাস্তা তৈরি করে রেকর্ড গড়েছে ভারত। গাজিয়াবাদ-আলিগড় এক্সপ্রেসওয়ের মধ্যে ৩৪ নং ন্যাশানাল হাইওয়ে তে( NH 34) গত  ১৫মে সকাল ১০ টায় এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছিল, যা ১৯ মে দুপুর ২ টায় শেষ হয়। এবং লক্ষ্য করে দেখা গেছে এই ১০০ ঘন্টায় ১১২ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। রাস্তা তৈরিতে যুক্ত শ্রমিক ও ইঞ্জিনিয়াররা এই গরমেও সকাল ৮টা থেকে রাত ৮টা অবধি কাজ করে রাস্তাটি নির্মাণ করেন। এক শিফটে অন্তত ১০০জন ইঞ্জিনিয়ার এবং ২৫০জন শ্রমিক কাজ করতেন। প্রতি মিনিটে ৩ মিটারের বেশি রাস্তা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিও ট্যুইট করে রাস্তা  তৈরির পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement