Elephant Attack: কোরবার অব্যাহত হাতির দৌরাত্ম, বন্য পশুর আক্রমণে মৃত্যু ৬৫ বছরের বৃদ্ধার
বিগত কয়েকমাস ধরে এই এলাকায় বেড়েছে হাতির দৌরাত্ম। রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বন্য হাতির দল।
নয়াদিল্লিঃ ছত্তিশগড়ের(Chhattisgarh) কোরবা জেলায়(Korba District) ফের (Elephant) দৌরাত্ম। এ বার হাতির আক্রমণে মৃত্যু ৬৫ বছরের বৃদ্ধ মহিলার। নিহতের নাম ভালাই বাই। জানা গিয়েছে, শুক্রবার বাড়ির পাশে চাষের জমিতে স্বামীর সঙ্গে কাজ করছিলেন তিনি। আচমকাই তাঁকে আক্রমণ করে একটি বন্য হাতি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কোনওরকমে প্রাণে বাঁচেন স্বামী। ক্ষতিপূরণ হিসেবে হিসেবে নিহত ভালাই বাইয়ের পরিবারের হাতে ইতিমধ্যেই ২৫ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে। নিয়ম মেনে পরবর্তীতে বাকি ৫.৭৫ লক্ষ টাকা দেওয়া হবে জানানো হয়েছে বন দফতরের তরফে। প্রসঙ্গত, বিগত কয়েকমাস ধরে এই এলাকায় বেড়েছে হাতির দৌরাত্ম। রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে বন্য হাতির দল। গত একমাসের মধ্যে এই নিয়ে হাতর আক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত বেশকিছু জন।
কোরবার অব্যাহত হাতির দৌরাত্ম
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Abhishek Banerjee On Pahalgam Issue: পহেলগাঁও জঙ্গি হানার ৫৫ দিন অতিক্রান্ত, কেন এখনও অধরা অভিযুক্তরা? কেন্দ্রীয় সরকারকে নিশানা অভিষেকের
Chhattisgarh Rape Case: খাড়গাওয়ানে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নির্যাতিতার
Chhattisgarh: ছত্তিশগড়ে গাড়ি দুর্ঘটনায় আহত নাবালিকাকে নিয়ে পলাতক দম্পতি, ১৫ ঘন্টা পর নাকা চেকিংয়ে আটক গাড়ির চালক, উদ্ধার মৃতদেহ
Advertisement
Advertisement
Advertisement