NCP: সিবিআই, ইডি নিয়ে মমতার অভিযোগের সুর সুপ্রিয়ার গলায়

মমতা বন্দোপাধ্যায়ের মত সিবিআই, ইডি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন শরদ পওয়ার কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সালে।

Shashi Tharoor, Supriya Sule (Photo Credit: Twitter)

মমতা বন্দোপাধ্যায়ের মত সিবিআই, ইডি নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করলেন শরদ পওয়ার কন্যা তথা এনসিপি সাংসদ সুপ্রিয়া সালে। এনসিপি-র দুই নেতা নবাব মালিক ও অনিল দেশমুখ এখন ইডি-সিবিআইয়ের তদন্তের কারণে জেলে আছেন। তা নিয়ে সুপ্রিয়া সালে বললেন, "কোনও কিছু অপরাধ না করেও আমাদের দুই নেতা (নবাব মালিক ও অনিল দেশমুখ) এখন জেলবন্দি। দেশমুখের বাড়িতে তো মোট ১০৯ বার তল্লাশি করা হয়েছে। ওর পরিবার এখন চাইলে এটা লিমকা বুক অফ রেকর্ডসে তুলে রাখতে পারে। আমরা জানি সত্যির জয় হবেই। আজ বা কাল আদালত ওদের ক্লিনচিট দেবে। কেন্দ্রের বিরুদ্ধে যারাই আওয়াজ ওঠাবে তাদেরই ঘরেই তল্লাশি হবে, তদন্ত হবে, জেলে ভরা হবে।"আরও পড়ুন: কেরালায় নরভাইরাসের থাবা, আক্রান্ত ২ শিশু

দেখুন সুপ্রিয় সালে কী বললেন

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement