Noida: স্কুলের সুইমিং পুলে নির্মীয়মাণ দেওয়াল ভেঙে মৃত্যু এক শ্রমিকের, গুরুতর আহত ২

নয়ডার একটি বেসরকারী স্কুলের দেওয়াল ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার এই ঘটনাটি ঘটেছ গ্রেটার নয়ডার সুরাজপুর এলাকায়।

Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

নয়ডার একটি বেসরকারি স্কুলের দেওয়াল ভেঙে মৃত্যু হল এক শ্রমিকের। শুক্রবার এই ঘটনাটি ঘটেছ গ্রেটার নয়ডার (Greater Noida) সুরাজপুর এলাকায়। জানা যাচ্ছে, এদিন ওই প্রাইভেট স্কুলের নির্মীয়মাণ সুইমিং পুলে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই কাজের মাঝেই আচমকা দেওয়ালের একাংশ ভেঙে তিনজনের ওপর পড়ে। আর তারপরেই গুরুতর আহত অবস্থায় তিনজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাবুলাল নামে এক ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। আহত ২ জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে।

দেখুন পুলিশের বক্তব্য

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement