Pune Helicopter Crash: পুনের কাছে হেলিকপ্টার ভেঙে ৩ জনের মৃত্যু, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা।

পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার (ছবিঃANI)

নয়াদিল্লিঃ মাঝ আকাশে(Sky) বিপত্তি। মহারাষ্ট্রের (Maharashtra) পুনের (Pune) কাছে মাটিতে ভেঙে পড়ল হেলিকপ্টার। এই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুনের কাছে অবস্থিত বাভধান বুদরুক গ্রামে। ঘটনা ঘটার পর হিনজেওয়াদি পুলিশ কন্ট্রোল রুমে খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও চিকিৎসকদের একটি দল। স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনার সময় হেলিকপ্টারে উপস্থিত ছিলেন দুই পাইলট এবং এক ইঞ্জিনিয়ার। তাঁদের তিনজনেরই মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে অনুমান। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা।

 পুনের কাছে হেলিকপ্টার ভেঙে ৩ জনের মৃত্যু

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement