Pune Car Accident Case: পোর্শে গাড়ি দুর্ঘটনায় অভিযুক্ত কিশোরের বাবার রিসর্টে হানা দিল স্থানীয় প্রশাসন! ভেঙে ফেলা হল অবৈধ নির্মান

পুনেতে পোর্শে গাড়ি দুর্ঘটনার পর একাধিক রেস্তোরাঁ, পানশালার অবৈধ নির্মান ভেঙে ফেলা হয়েছিল দিনকয়েক আগে। এই নিয়ে মালিকপক্ষরা বিক্ষোভও দেখিয়েছিলল। অন্যদিকে মহাবালেশ্বরে (Mahabaleshwar) অভিযুক্ত নাবালকের বাবা বিশাল আগারওয়ালের একটি রিসর্টে এদিন পৌঁছে যায় স্থানীয় পুরসভার আধিকারিকরা। জানা যায়, ওই এলাকার বাসিন্দারা কয়েকদিন আগে অভিযোগ জানিয়েছিল বিশাল রিসর্টের একাংশ অবৈধভাববে নির্মান করেছিল। আর এই নিয়ে সেই সময় বাসিন্দারা বিরোধীতা করলেও তাঁদের কথা কর্ণপাত করেননি বিশাল। তবে এবার প্রশাসনকে জানাতেই মিলল সুরাহা। শনিবার সকাল থেকেই রিসর্টের একাংশ ভাঙা হয় জেসিবি দিয়ে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement