Video: ট্র্যামপোলিন পার্কে গিয়েছেন সময় কাটাতে? সাবধান কিন্তু...
ট্র্যামপোলিন পার্কে গিয়ে হাত ভাঙল এক মহিলার। বিনোদনের নামে এই ট্র্যামপোলিন পার্কগুলিতে (Trampoline Park) কী হয়,তা নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন এই মহিলা। রাজস্থানের উদয়পুরের (Udaipur) বাসিন্দা ওই মহিলা জানান, ট্র্যামপোলিন পার্কে যে প্রশিক্ষিত কর্মীদের রাখার কথা, তাঁদের সেখানে রাখা হয় না। শুধু তাই নয়, ট্র্যামপোলিন পার্কে পরার জন্য কোনও মোজাও দেওয়া হয় না। ফলে দুজন দুদিক থেকে যখন ট্র্যামপোলিন পার্কে গিয়ে পড়েন, নীচে থাকা মহিলার হাত ভেঙে যায়। ট্র্যামপোলিন পার্কে চিকিৎসারও কোনও ব্যবস্থা ছিল না। ফলে সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর ভাঙা হাতের চিকিৎসা চলে। আর কেউ যাতে কখনও ট্র্যামপোলিন পার্কে না যান, সে বিষয়ে সতর্কতা জারি করেন ওই মহিলা। প্রশিক্ষিত কর্মী, মোজা না থাকলে, ট্র্যামপোলিন পার্কে যে কোনও সময়ে বিপদ ঘটে যেতে পারে বলে ওই মহিলা সতর্ক করেন।
ট্র্যামপোলিন পার্ক নিয়ে ওই মহিলা কী বললেন দেখুন...
View this post on Instagram