Video: বন্যার মধ্যে দিয়ে মৃতদেহ কাধে নিয়ে হাঁটছেন মানুষ, ইয়াভাতমলের ভিডিয়ো ভাইরাল

People Carry Dead Body Through Flooded Water (Photo Credit: Twitter)

এক নাগাড়ে বৃষ্টির জেরে ভাসছে বেঙ্গালুরু (Bengaluru)। টানা বৃষ্টির জেরে কর্ণাটকের (Karnataka) রাজধানী শহরের মানুষ কার্যত জলবন্দি হয়ে পড়েন। বেঙ্গালুরুর পাশাপাশি মহারাষ্ট্রের (Maharashtra) একাধিক এলাকাতেও জোর কদমে বৃষ্টি শুরু হয়েছে। মহারাষ্ট্রের যে সমস্ত এলাকায় এক নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে, তার মধ্যে অন্যতম ইয়াভাতমল। মহারাষ্ট্রের এই অঞ্চলে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, তাতে জলবন্দি বহু এলাকা। জলবন্দি এলাকার মানুষ এবার মৃতদেহ সৎকারের জন্য কার্যত জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যান। মৃতদেহ কাধে নিয়ে জল পেরিয়ে এগিয়ে যান বেশ কিছু মানুষ। মৃতদেহ নিয়ে জলের মধ্যে দিয়ে যখন মানুষ এগিয়ে যান ইয়াভাতমলে (Yavatmal), সেই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। দেখুন...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement