Video: দুই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে গেল লরি, ভয়ংকর ভিডিও দেখে চমকে নেটিজেনরা (দেখুন ভিডিও)

বেপরোয়া বাইকের দুই আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল এক লরি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলার সীতাঘুন্টায়।

Telengana Shocker Photo Credit: Twitter@Telugu Scribe

বেপরোয়া বাইকের দুই আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল এক লরি। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার আদিলাবাদ জেলার সীতাঘুন্টায়। রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি রেকর্ড হয়েছে। ভিডিওতে দেখা যায় একটি বিশাল রাস্তার বাদিকের লেন ধরে ছুটে আসছিল লরিটি। হঠাৎই রাস্তার একদম ধার থেকে রাস্তার মাঝখানে চলে আসে দুই আরোহীসহ ঐ বাইকটি। দ্রুত গতিতে থাকা লরিটি বাইককে বাঁচাতে দুজনকে এড়িয়ে পাশের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।  ভিডিওতে স্পষ্ট ওই  দুই যুবকের বেপরোয়া বাইক চালানো। দেখুন সেই সিসিটিভ ফুটেজ-

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement