Video: নীল বাতি লাগানো এসডিএমের গাড়ির বনেটে তরুণীর অশ্লীল নাচ, দেখল স্তম্ভিত মানুষ

Girl And Boy Girl Dances On Car Bonnet (Photo Credit: X/Screengrab)

গাড়ির (Car) বনেটের উপর উঠে নাচছেন নৃত্যশিল্পী। অশ্লীল অঙ্গভঙ্গি করে বনেটের উপর দেদার নাচ। নৃত্যরত সেই শিল্পীর সঙ্গে দেখা যায় আরও এক যুবক। দুজনেই নাচতে শুরু করেন প্রকাশ্য রাস্তায়। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ঝাঁসির এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়। শুধু তাই নয়, বোলেরো গাড়ির উপর লেখা এসডিএম। প্রশাসনের কোনও কর্তা ব্যক্তির গাড়িতে যখন আলো জ্বলছে, সাইরেন বাজছে, তার মাঝেই বনেটে দাঁড়িয়ে নাচতে দেখা যায় ওই দুজনকে। জানা যায়, বুন্দেলখন্ড ইন্ডাস্ট্রিয়া ডেভলপেন্ট অথরিটিতে কর্মরত কোনও কর্তাব্যক্তির গাড়ি সেটি। তবে প্রশাসনের সেই আধিকারিক সেখানে তখন ছিলেন না। ওই গাড়ির চালকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। জানা যায়, কোনও এক জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষ্যে ওই নৃত্যশিল্পীদের আমন্ত্রণ জানানো হয়। এরপর ওই নৃত্যশিল্পীরা অনুষ্ঠানবাড়ি ছেড়ে গাড়ির বনেটে উঠে নাচতে শুরু করেন।

দেখুন ঝাঁসির সেই ভিডিয়ো, যেখানে গাড়ির বনেটে নাচতে দেখা যায় নৃত্যশিল্পীদের...

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement