Video: উত্তরাখণ্ডের কেদারনাথে ভক্তদের চা পরিবেশন করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (ভিডিও দেখুন)
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুটিয়ে প্রচার করেছেন রাহুল গান্ধী। শনিবারও ছত্তিসগড়ে একটি নির্বাচনী সভা ছিল তাঁর। এর পরই চলে আসেন উত্তরাখণ্ডে। কেদারনাথ দর্শনের মধ্যে দিয়েই শুরু হয়েছে তাঁর উত্তরাখণ্ড সফর।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুটিয়ে প্রচার করেছেন রাহুল গান্ধী। শনিবারও ছত্তিসগড়ে একটি নির্বাচনী সভা ছিল তাঁর। এর পরই চলে আসেন উত্তরাখণ্ডে। কেদারনাথ দর্শনের মধ্যে দিয়েই শুরু হয়েছে তাঁর উত্তরাখণ্ড সফর। জানা গেছে তিনদিন থাকবেন কংগ্রেস সাংসদ। রবিবার সকালে দেরাদুনের জলি গ্রান্ট বিমানবন্দর থেকে প্রাইভেট হেলিকপ্টারে কেদারনাথ মন্দিরে যান রাহুল। মন্দিরের পুরোহিত ও স্থানীয় কংগ্রেস কর্মীরা রাহুলকে সেখানে অভ্যর্থনা জানান। নিজের ফেসবুক পেজে কংগ্রেস সাংসদ লেখেন, 'উত্তরাখণ্ডে কেদারনাথ ধামে গিয়েছিলাম। দর্শন করেছি। পুজোও দিলাম। হর হর মহাদেব।'
সন্ধের দিকে মন্দিরের আরতি-তেও যোগ দিতে দেখা যায় রাহুলকে। পুণ্যার্থীদের 'চা'-এর 'সেবা'-ও করেন ওয়েনাড়ের সাংসদ।সেই ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে। দেখুন সেই ভিডিও-
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Iran State TV Attacked: তেহরানে জাতীয় টিভি চ্যানেলে ইজরায়েলের মিসাইল হামলা, ভাঙল স্টুডিও, লাইভ অনুষ্ঠান ছেড়ে প্রাণ বাঁচাতে ছুটলেন সঞ্চালিকা
Impact of Garlic Consumption: রাতে খান এক কোয়া রসুন। পাবেন বিভিন্ন জটিল রোগ মুক্তি
Singur Kidnap Case: বছর চব্বিশের যুবককে অপহরণ, ফিল্মি কায়দায় মুক্তিপণের দাবি, অবশেষে পুলিশের জালে ৪ অভিযুক্ত
Advertisement
Advertisement
Advertisement