5G Services: দু বছরের মধ্যে গোটা দেশে ৫জি, মিলবে ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা

আগামী দু বছরের মধ্যে গোটা দেশেই চালু হয়ে যাবে ফাইভ-জি (5G)পরিষেবা। দিল্লিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন এই কথা।

আগামী দু বছরের মধ্যে গোটা দেশেই চালু হয়ে যাবে ফাইভ-জি (5G)পরিষেবা। দিল্লিতে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন এই কথা। মোবাইল যোগযোগ ব্যবস্থায় দেশে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন। ফাইভ জি পরিষেবার জন্য দু বছরের মধ্যে ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আসছে।

পুজোর মধ্যেই দেশের কিছু চালু হচ্ছে ফাইভ-জি ইন্টারনেট। যার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব কম সময়ের মধ্যে দেশে ৮০ শতাংশ এলাকায় ফাইভ-জি পরিষেবা দেওয়ার লক্ষমাত্রা ধার্য করেছে কেন্দ্র। ২০২৩ থেকে ২০৪০ এর মধ্যে ফাইভ-জি প্রযুক্তি বাবদ ভারতের অর্থনীতিতে অতিরিক্ত ৫০ কোটি ডলার আসতে চলেছে।

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement