Uttarakhand Bus Accident: পাহাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারাল যাত্রীবোঝাই বাস, উত্তরাখণ্ডে মৃত ৫
বাসে মোট ২২ জন যাত্রা করছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী মারা গিয়েছেন। আহত হন বাসের বাকি ১৮ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Uttarakhand Bus Accident: উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস। রবিবার দুপুরে পাউরি গাড়োয়াল জেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের উপর থেকে গড়িয়ে নীচে পড়ে যায়। ১০০ মিটার নীচে উলটে পড়ে দুমড়ে মুচড়ে গিয়েছে আস্ত বাস। দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৫ জন যাত্রীর। আহত হয়েছে বাসের বাকি যাত্রীরা। বাস দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে উদ্ধারকাজে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)। তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। জানা যাচ্ছে, বাসে মোট ২২ জন যাত্রা করছিলেন। তার মধ্যে ঘটনাস্থলেই ৪ জন যাত্রী মারা গিয়েছেন। আহত হন বাসের বাকি ১৮ জন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসা চলাকালীন ১ জনের মৃত্যু হয়েছে।
উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস...
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Advertisement
Advertisement
Advertisement