Uttar Pradesh: একরত্তি শিশুর গলা পিষে দিল বাইকের চাকা, ঘষতে ঘষতে নিয়ে গেল কিছু দূর, ফাঁকা গলির মধ্যে মর্মান্তিক দুর্ঘটনা
ফাঁকা গলির মধ্যে খেলা করছিল শিশুটি। হঠাৎই দ্রুতগতির বাইক তার সামনে চলে আসে। সজোরে ধাক্কা মেরে শিশুর গলার উপর দিয়ে চলে যায় বাইকের একটি চাকা।
শিশুর গলার উপর দিয়ে চলে গেল আস্ত বাইক। ওই অবস্থাতেই শিশুটিকে ঘষতে ঘষতে বাইক টেনে নিয়ে গেল কিছু দূর। মর্মান্তিক দুর্ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হামিরপুরে। ফাঁকা গলির মধ্যে খেলা করছিল শিশুটি। হঠাৎই দ্রুতগতির বাইক তার সামনে চলে আসে। সজোরে ধাক্কা মেরে শিশুর গলার উপর দিয়ে চলে যায় বাইকের একটি চাকা। দুই চাকার মাঝে আটকে গিয়ে বাইকের সঙ্গে ঘষতে ঘষতে প্রায় কুড়ি ফুট পর্যন্ত এগিয়ে যায় শিশুটি। হামিরপুরের রথ কোতোয়ালি এলাকায় দুর্ঘটনার সেই মর্মান্তিক দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গলির মধ্যে খেলা করতে গিয়ে শিশুর এমন করুণ পরিণতি বিশ্বাসই করতে পারছেন না স্থানীরা। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে বাচ্চা ছেলেটি। চিকিৎসা চলছে। তবে হাসপাতাল সূত্রে খবর, শিশুটির অবস্থা আশঙ্কাজনক।
একরত্তি ছেলের গলা পিষে দিল বাইকঃ
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Kerala Shocker: ৫ ঘণ্টা ধরে রাস্তায় আটকে অ্যাম্বুলেন্স, হাসপাতালের পথে মৃত্যু ৩ বছরের শিশুর
Advertisement
Advertisement
Advertisement