Uttar Pradesh Accident: গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন, গাড়ির ধাক্কায় মৃত ৪, আহত ২
গ্রামবাসী ও নিহতদের পরিবার মিলে শনিবার দিনভর বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই অভিযুক্ত ভ্যানচালকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
নয়াদিল্লিঃ গাছের তলায় শুয়ে থাকা কয়েকন ব্যাক্তিকে পিষে দিল একটি ভ্যান (Van)। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুদাউনে (Budaun)। পুলিশ (Police) জানিয়েছে, শনিবার বুদাউন গ্রামের একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন কয়েকজন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে ধাক্কা মারে একটি ভ্যান। ঘটনাস্থলে পিষে মৃত্যু হয় চার জনের। বাকি দু'জনের অবস্থা আশঙ্কাজনক।গ্রামবাসীরা ওই ভ্যানচালককে পুলিশের হাতে তুলে দেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বুদাউন গ্রামে। গ্রামবাসী ও নিহতদের পরিবার মিলে শনিবার দিনভর বিক্ষোভ দেখান। ইতিমধ্যেই অভিযুক্ত ভ্যানচালকের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement