UP Shocker: স্বামীর সঙ্গে শহরে যেতে চেয়ে বাধা, অভিমানে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিলেন স্ত্রী
স্বামীর সঙ্গে স্ত্রী যেতে চেয়েছিলেন শহরে কিন্তু তার স্বামী তাকে সঙ্গে নেয়নি। সেই রাগে তিন সন্তানসহ কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা।
উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলা সাক্ষী রইল এক মর্মান্তিক ঘটনার। স্বামীর সঙ্গে স্ত্রী যেতে চেয়েছিলেন শহরে কিন্তু তার স্বামী তাকে সঙ্গে নেয়নি। সেই রাগে তিন সন্তানসহ কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মহিলা। শিশুসহ এক নারীর লাশ দেখে লোকজন স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশ জানায়, স্বামী শহরে যাওয়ার পর ওই মহিলা তার মামার বাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু মামা বাড়িতে না গিয়ে সন্তানদের নিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে গন্ধ পেয়ে ওই মহিলার মৃতদেহ তিন শিশুসহ ওই কুয়োতে দেখতে পান গ্রামবাসী। পুলিশের কাছ থেকে খবর পেয়ে কুয়ো থেকে সবার লাশ উদ্ধার করে। ঘটনার তদন্তে নেমেছে উত্তরপ্রদেশের পুলিশ।
Advertisement
সম্পর্কিত খবর
Himanta Biswa Sarma Attack Congress: 'মহিলাদের সবথেকে বেশি শোষণ হয়েছে রাজস্থানে', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন হিমন্ত বিশ্ব শর্মা
Uttar Pradesh: কুকুরের হাত থেকে ভেড়ার বাচ্চাকে বাঁচাতে প্রাণ দিয়েছিল, সেই মোরগের শ্রাদ্ধ করল মালিক
Uttar Pradesh: বর, বরযাত্রীরা মদ্যপ হয়ে অসভ্যতা করায় বিয়ে বাতিল করল কনে
Uttar Pradesh: বর, বরযাত্রীরা মদ্যপ হয়ে অসভ্যতা করায় বিয়ে বাতিল করল কনে
Advertisement
Advertisement
Advertisement