Uttar Pradesh: জিম করতে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু এক যুবকের! ভাইরাল সিসিটিভি ফুটেজ

জিম করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। হার্ট অ্যাটাকে (Heart Attack) মৃত্যু হল ৩২ বছরের এক যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারানসীতে। জানা যাচ্ছে, মৃত যুবকের নাম দীপক গুপ্তা। তিনি ওই জিমে প্রতিদিন এসেই শরীরচর্চা করতেন। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এদিন বসে থাকতে থাকতে হঠাৎই মাথা নীচু হয়ে যায় তাঁর। কিছুক্ষণ পরেই সে মাটিতে লুটিয়ে পড়ে। পাশে থাকা যুবকরা তাঁকে জল খাওয়ানোর চেষ্টা করে। এরপর অসুস্থ যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement