UP Bus-Tempo Collision: ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাস-টেম্পোর সংহর্ষে প্রাণ গেল ১০ জনের

টেম্পোতে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে টেম্পো। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।

UP Bus-Tempo Collision (Photo Credits: X)

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস এবং টেম্পোর সংঘর্ষে প্রাণ গেল ১০ যাত্রীর। আহতের সংখ্যা কুড়ির বেশি। রবিবার সকালে যোগী রাজ্যের বুলন্দশহরের সালেমপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ওভারটেক করতে গিয়ে টেম্পোকে সজোরে ধাক্কা দেয় বেসরকারি বাসটি। টেম্পোতে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে টেম্পো। বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। বাস এবং টেম্পো যাত্রী মিলিয়ে আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ভয়াবহ দুর্ঘটনা... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement