Nisith Pramanik: দিনহাটায় তৃণমূল ও বিজেপির খণ্ডযুদ্ধ নিয়ে উদয়নকে কাঠগড়ায় তুললনে নিশীথ

Nisith Pramanik (Photo Credit: ANI/Twitter)

মঙ্গলবার রাতে দিনহাটায় (Dinhata) সরাসরি হাতাহাতিতে নামেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। বিজেপির অভিযোগ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কনভয়ে হামলা চালায় তৃণমূলে নেতা কর্মীরা। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, উদয়ন গুহ (Udayan Guha) সেই সময়  স্থানীয় এক নেতার বাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের ওপর হামলা চালিয়েছিল গেরুয়া বাহিনী। এই হামলা প্রসঙ্গে নিশীথ প্রামাণিকের বক্তব্য, "উদয়ন গুহ গুন্ডাগিরি করার জন্যই বিখ্যাত। উনি নির্বাচনের আগে উষ্কানীমূলক বক্তব্য, হুমকি দিয়ে সাধারণ মানুষদের ভয় দেখান। গতকাল যে ঘটনাটি ঘটে সেটি অত্যন্ত নিন্দনীয়। তৃণমূলের গুন্ডারা আমাদের ওপর অতর্কিতে হামলা করে। আর তাঁদের মদত দেয় এখানকার পুলিশ"।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement