Noida Accident: দুধ কিনতে গিয়ে আর ফেরা হল না, গাড়ির চাকায় পিষে মৃত্যু যুবকের, গুরুতর জখম আরও ১

বিকেলবেলা দুধ কিনতে যাচ্ছিলেন ওই যুবক। আচমকা পিছন থেকে এসে তাঁদের পিষে দেয় একটি সাদা গাড়ি

সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ নয়ডায় (Noida)ভয়াবহ দুর্ঘটনা (Accident)। প্রকাদশ্যে দুই পথচারীকে পিষে দিল গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের। গুরুতর জখম আর একজন। রবিবার ঘটনাটি ঘটেছে নয়ডার নাগাউরে। জানা গিয়েছে, বিকেলবেলা দুধ কিনতে যাচ্ছিলেন ওই যুবক। আচমকা পিছন থেকে এসে তাঁদের পিষে দেয় একটি সাদা গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। আর একজন গুরুতর আহত হন। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঘটনার সিসিটিভি ফুটেজ। যা দেখে রীতিমতো আঁতকে উঠছেন নেটিজেনরা।

দুধ কিনতে গিয়ে আর ফেরা হল না, গাড়ির চাকায় পিষে মৃত্যু যুবকের, গুরুতর জখম আরও ১

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement