India Pakistan Tension: ফের পাকিস্তানের ড্রোন হামলার ছক ভেস্তে দিল ভারত

ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত সেনা।

Pakistani Drone (Photo Credit: ANI/X)

নয়াদিল্লিঃ বারেবারে পাকিস্তানের (Pakistan)আক্রমণের ছক ভেস্তে দিচ্ছে ভারত (India)। জলে, স্থলে, আকাশে পাকিস্তানের কোমর একেবারে ভেঙে দিতে উঠেপড়ে লেগেছে ভারত। ভারতের দিকে ছোড়া সমস্ত মিসাইল ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে ভারত। আগেও ভেস্তে গিয়েছে ড্রোন হামলার ছক। এবার ফের জম্মু কাশ্মীরের নৌশেরায় দু'টি পাকিস্তান ড্রোন ধ্বংস করে দিল ভারতীয় এডিএস সিস্টেম। চারিদিক থেকে পাকিস্তানকে ঘিরে ফেলেছে ভারতীয় সেনা। চলছে তুমুল গোলাবর্ষণ। এক কথায় নাস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা পাকিস্তানকে। ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত সেনা।

 ফের পাকিস্তানের ড্রোন হামলার ছক ভেস্তে দিল ভারত

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement