Truck Collides With Train: হোলির সকালে ভয়াবহ দুর্ঘটনা, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
হোলির সকালে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার মহারাষ্ট্রের জলগাঁওয়ের ভুসাওয়ালে রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনলাইনে উঠে পড়া ট্রাকের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সরসারি সংঘর্ষ হয়।
হোলির সকালে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ মহারাষ্ট্রের জলগাঁওয়ের ভুসাওয়ালে রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনলাইনে উঠে পড়া ট্রাকের সঙ্গে এক্সপ্রেস ট্রেনের সরসারি সংঘর্ষ হয়। ভুসাওয়াল ও বাদনেরা সেকশনের মাঝে বডওয়াদ রেলস্টেশনের (Bodwad Railway station) কাছে বন্ধ থাকা একটি রেলওয়ে ক্রসিং ভেঙে লাইনে উঠে পড়ে একটি ট্রাক। তখনই সেই লাইনে চলা মুম্বই-অমরাবতী এক্সপ্রেসে (Mumbai-Amravati Express) এসে ধাক্কা মারে ট্রাকটি। ট্রেনের সঙ্গে ধাক্কায় ট্রাকটি পুরোপুরি ভেঙে যায়। তবে ভাগ্যক্রমে ট্রাকের চালক বা ট্রেনের যাত্রীরা কেউ আহত হননি। দ্রুত উদ্ধারকাজ শুরু হয়। ট্রাকটিকে ট্রেনলাইন থেকে সরিয়ে ফের ট্রেন পরিষেবা স্বাভাবিক করা হয়। সকাল ৮ টা ৫০ মিনিট থেকে এই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভুসাওয়ালে ট্রেন-ট্রাকের ধাক্কা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Strike In Fulbari: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে ২ হাজার ট্রাক
Kuldeep Yadav with Fiancée Vanshika: হবু স্ত্রী বংশিকার সঙ্গে আংটি বদলের ছবি দিয়ে পোস্ট ডিলিট কুলদীপ যাদবের, তাহলে কি বিচ্ছেদ! কিন্তু কেন
Israel-Iran War: ধ্বংস হবে ইহুদি সভ্যতা? ইজরায়েলে পরমাণু বোমা ফেলার পরিকল্পনা করছে ইরান? পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা বলছে তেহরান
Uttar Pradesh Shocker: কর্মসূত্রে বাইরে থাকে স্বামী, সেই সুযোগে তাঁরই ভাইপোর সঙ্গে প্রেম, ঘর থেকে টাকাপয়সা ও গয়না নিয়ে পালাল গৃহবধূ
Advertisement
Advertisement
Advertisement