Tripura Rath Accident : ত্রিপুরায় উলটো রথযাত্রায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা, ওভারহেড তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ৬

ত্রিপুরার উনকোটি জেলায় উল্টো রথ নিয়ে ফেরার সময়ই বিদ্যুতের ওভারহেড তারের সংস্পর্শে আসে রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় রথে। সেই মর্মান্তিক দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সদ্য।

Tripura Rath Accident VideoPhoto Credit: Twitter@PTI_News

বুধবার উলটো রথে ত্রিপুরায় ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। ত্রিপুরার উনকোটি জেলায় উল্টো রথ নিয়ে ফেরার সময়ই বিদ্যুতের হাইভোল্টেজ ওভারহেড তারের সংস্পর্শে আসে রথের চূড়া। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় রথে। সেই মর্মান্তিক দৃশ্যের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, মৃতরা পড়ে রয়েছেন রথের সামনে। শরীরে তাঁদের তখনও আগুনের শিখা। ভয়ানক সেই দৃশ্যে কার্যত শোকের ছায়া এলাকায়।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  ইতিমধ্যেই ৬জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশুও রয়েছে। আহত হয়েছেন ১৫-১৬ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে গোটা রথটি তৈরি হয়েছিল লোহা দিয়ে তাই ওভারহেড তারের সংস্পর্শে আসতেই লোহার রথ হওয়ায়, মুহূর্তের মধ্যে গোটা রথটি বিদ্যুৎস্পৃষ্ট হয়।

দেখুন সেই ঘটনার ভিডিও-

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement