Tricolour Insulted! জাতীয় পতাকা দিয়ে বানানো হল বস্তা, প্রজাতন্ত্র দিবসের আগে যুবকের কাণ্ডে দায়ের অভিযোগ

তিরঙ্গা দিয়ে বানানো বস্তা ব্যবহারের কারণ জানতে চাওয়া হলে যুবক জানান, ওই বস্তা তিনি বাজার থেকে কিনে এনেছেন।

Youth Insulted Tricolour (Photo Crediuts: X)

রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস (Republic Day 2025)। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। তাই এই দিনটি প্রতিটা ভারতবাসীর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বছর ৭৬'তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে দেশবাসী। ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের বিশেষ মুহূর্তে নেটপাড়ায় ভাইরাল হল এক অদ্ভুত দৃশ্য। জাতীয় পতাকা দিয়ে বানানো একটি বস্তার মধ্যে খড় ভরছেন এক ব্যক্তি। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরা থেকে ছড়িয়েছে ওই ভিডিয়োটি। ওই যুবকের নাম, আলি খান। তিরঙ্গা (Tricolour) দিয়ে বানানো বস্তা ব্যবহারের কারণ জানতে চাওয়া হলে যুবক জানান, ওই বস্তা তিনি বাজার থেকে কিনে এনেছেন। ভাইরাল ওই ভিডিয়োয় জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের করেছে মথুরা পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement