Accident In Ganesh Immersion:মুম্বইয়ের গণেশ বিসর্জনে বিপত্তি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১ জনের, আহত ৫
আহতদের মধ্যে রয়েছে দু’জন নাবালক বলে খবর।
নয়াদিল্লিঃ গণেশ পুজোর (Ganesh Puja) বিসর্জনে বিপত্তি। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১ জনের। হত কমবেশি ৫ জন। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মুম্বইয়ের সাকিনাকা এলাকার খইরানি রোডে। জানা গিয়েছে, এদিন বেলা ১১ টা নাগাদ বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল গণেশ মূর্তি। সেই সময় ঝুলন্ত বৈদ্যুতিক তার মূর্তির সঙ্গে লেগে যায়। যার ফলে মূর্তির সংস্পর্শে থাকা ছ’জন ভক্ত বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে রয়েছে দু’জন নাবালক বলে খবর। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহতদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। জানা যাচ্ছে, মৃতের নাম বিনু সুকুমারন কুমারন। বয়স ৩৬। ওই এলাকারই বাসিন্দা তিনি।
মুম্বইয়ের গণেশ বিসর্জনে বিপত্তি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১ জনের, আহত ৫
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement