Tomato Price Hike: দাম দিচ্ছে ছ্যাকা, গঙ্গোত্রি ধামে টমেটো বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে

Tomato (Photo Credit: ANI)

গোটা দেশ জুড়ে হু হু করে বাড়ছে টমেটোর দাম। বেঙ্গালুরুতে যখন টমেটোর দাম ১৫০ টাকা প্রতি কেজি, সেই সময় গঙ্গোত্রি ধামে রান্নাঘরের এই লাল সবজির দাম ছুঁয়েছে ২৫০ টাকা প্রতি কেজি। গঙ্গোত্রি ধামের পাশাপাশি উত্তরকাশিতেও আগুন দাম টমেটোর। এখানে প্রতি কেজি টমেটো ১৮০-তে বিকোচ্ছে বলে খবর। উত্তরকাশির কোথাও টমেটো ২০০ টাকা কেজি করেও বিক্রি হচ্ছে বলে জানা যাচ্ছে। উত্তরাখণ্ডের গঙ্গোত্রি, যমুনেত্রী-সহ বিভিন্ন জায়গায় টমেটোর দাম বর্তমানে আকাশছোঁয়া।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement