Paharganj Hit and Run Case: দিল্লিতে হিট অ্যান্ড রানের বলি ২ বছরের শিশু, ভাইরাল সিসিটিভি ফুটেজ

ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, গ্রেফতার করা হয়েছে ওই নাবালকের বাবাকেও।

সিসিটিভি ফুটেজ (ছবিঃX)

নয়াদিল্লিঃ এবার দিল্লিতে (Delhi)হিট অ্যান্ড রানের (Hit and Run Case) ঘটনা। দিল্লির পাহাড়গঞ্জে(Paharganj) দু'বছরের শিশুকে পিষে দিল গাড়ি। ঘটনাটি ঘটেছে গত ২৯ মার্চ। বাড়ির বাইরেই খেলছিল শিশুকন্যাটি। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিষে দেয় একটি গাড়ি। ওই মুহূর্তের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় চালকের আসনে ছিল এক নাবালক। বয়স ১৫। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু তাই নয়, গ্রেফতার করা হয়েছে ওই নাবালকের বাবাকেও। আটক করা হয়েছে গাড়িটি।

দিল্লিতে হিট অ্যান্ড রানের বলি ২ বছরের শিশু, ভাইরাল সিসিটিভি ফুটেজ

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement