Ram Navami 2025: চক ঘোষে বানিয়ে ফেললেন রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, রামনবমীতে রামায়ণের অসাধারণ প্রতিকৃতি
ওই মূর্তি স্থাপনের জন্যে বানিয়েছেন ৩ ইঞ্চির একটি মণ্ডপও। আর সেই ক্ষুদ্র মণ্ডপে স্থাপন করেছেন রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানে মূর্তি।
রবিবার, ৬ এপ্রিল রামনবমী (Ram Navami 2025)। দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রামনবমী ভগবান শ্রীরামের জন্মতিথি বলে পরিচিত। ধর্মীয় বিশ্বাসে মনে করা হয়, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রী রাম জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রতিবছর এই দিনটি রামনবমী হিসাবে পালিত হয়। রামনবমী উপলক্ষ্যে ক্ষুদ্র শিল্পী বানিয়ে ফেললেন রামায়ণের অসাধারণ এক প্রতিকৃতি। ওড়িশার (Odisha) খোরধার বাসিন্দা এল. ঈশ্বর রাও চক ঘোষে ঘোষে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তি বানিয়েছেন। ওই মূর্তি স্থাপনের জন্যে বানিয়েছেন ৩ ইঞ্চির একটি মণ্ডপও। আর সেই ক্ষুদ্র মণ্ডপে স্থাপন করেছেন রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানে মূর্তি। শিল্পী রাও জানিয়েছেন, এই জটিল শিল্পকর্মটি তৈরি করতে তাঁর সাত দিন সময় লেগেছে।
রামনবমী উপলক্ষ্যে চক ঘোষে রামায়ণের প্রতিকৃতিঃ
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement