Ahmedabad: প্রবল বৃষ্টি ধসে পড়ল রাস্তার একাংশ! আহমেদাবাদ রাস্তার বেহাল দশা ভাইরাল নেটদুনিয়ায়
একদিকে মরসুমে প্রথম বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর ভেঙে পড়া নিয়ে যখন তীব্র সমালোচিত হচ্ছে কেন্দ্র সরকার। তখন অন্যদিকে রবিবার প্রবল বৃষ্টিতে বিজেপি শাসিত গুজরাটের আহমেদাবাদে (Ahmedabad) ভেঙে পড়ল রাস্তার একাংশ। ঘটনাটি ঘটেছে আহমেদাাবাদের শেলা এলাকায়। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য বর্ষাকালে এমন বেহাল অবস্থা দেখে তীব্র সমালোচনা শুরু করেছে বিরোধীরা। এমনকী সোশ্যাল মিডিয়ায় গুজরাটের বর্তমান পরিস্থিতি ভিডিও ভাইরাল হওয়ার পর নিন্দায় সরব নেটিজেনরাও। রাস্তা ভেঙে পড়ার পাশাপাশি শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে রয়েছে। এমনকী প্রধানমন্ত্রীর বাসভবন চত্বরেও জমেছে জল।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Advertisement
Advertisement
Advertisement