Telangana Car Accident: ভোররাতে অঘটন, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি গিয়ে পড়ল জলাশয়ে, মদ্যপ ছিলেন চালক?

ভোররাতে দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। জলাশয়ে পড়ে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করে পাঁচ যুবকের মৃতদেহ। তাঁদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

Telangana Car Accident (Photo Credits: X)

Telangana Car Accident: শনিবার সাতসকালে দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ৫ জনের। তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলায় ভূদান পোচাম্পালি মহকুমার জালালপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের জলাশয়ে গিয়ে পড়ে গাড়ি। জলে ডুবে মৃত্যু হয়েছে পাঁচজন যাত্রীর। আহত জন একজন। ভোররাতে দুর্ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ। জলাশয়ে পড়ে থাকা গাড়ির ভিতর থেকে উদ্ধার করে পাঁচ যুবকের মৃতদেহ। তাঁদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে। আহত যুবককে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। পুলিশ জানাচ্ছে, হায়দরাবাদ থেকে ভূদান পোচাম্পালি যাচ্ছিল ওই গাড়িটি। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ফলে দ্রুত গতির গাড়ি ফিটকে গিয়ে পড়ে রাস্তার পাশের জলাশয়ে। পুলিশের আশঙ্কা চালক মদ্যপ অবস্থায় ছিলেন। মৃতদের বয়স ১৯ থেকে ২৩-এর মধ্যে।

গাড়ি উলটে পড়ল জলাশয়ে, মৃত ৫... 

পাঁচ মৃতদেহ উদ্ধার... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement