Team India New Practice Jersey: ২০১১-র অনুশীলনের জার্সি আবারও ২০২৩ সালে, তবে কি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বিশ্বকাপে ? (See Image)

এরই মধ্যে ভারতীয় দলের খেলোয়াড়রা নেমে পড়েছেন অনুশীলনে। সেই সময় রোহিত ব্রিগেডকে দেখা গেল নতুন জার্সিতে। যা দেখতে ২০১১ বিশ্বকাপের অনুশীলন জার্সির মতো। যা দেখে ভক্তরা বেশ উত্তেজিত হয়ে পড়েন।

Team India's new practice jersey Photo Credit: Twitter@CricCrazyJohns

আজ থেকে শুরু হয়ে গেল আইসিসি বিশ্বকাপ ২০২৩। আগামী রবিবার ৮ অক্টোবর চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ভারত বনাম পাকিস্তানের মধ্যে বড় ম্যাচ হবে ১৪ অক্টোবর। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে, তাই ভারতীয় দলের থেকে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। এরই মধ্যে ভারতীয় দলের খেলোয়াড়রা নেমে পড়েছেন অনুশীলনে। সেই সময় রোহিত ব্রিগেডকে দেখা গেল নতুন জার্সিতে। যা দেখতে ২০১১ বিশ্বকাপের অনুশীলন জার্সির মতো। যা দেখে ভক্তরা বেশ উত্তেজিত হয়ে পড়েন। সকলেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে। আবার কি ২০১১ এর বিশ্বকাপ ঘরে আসবে ,  টিম ইন্ডিয়ার কাছে এখন কোটি কোটি মানুষের সেই  প্রত্যাশা।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement