Breaking News: জল্পনা সত্যি করে মিলে যাচ্ছে এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা, জানাল টাটা গ্রুপ

গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়ার নিলাম সম্পন্ন হয়েছিল। কেন্দ্রের হাত থেকে ১৮ হাজার কোটির বিনিময়ে টাটাদের হাতে উঠেছিল এয়ার ইন্ডিয়া

Photo Credit: Wikimedia Commons

দেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ( Air India) সঙ্গে জুড়ে যাচ্ছে ভিস্তারা ( Vistara)। জল্পনা আগেই ছিল এবার সেই খবরে শিলমোহর দিল টাটা গ্রুপ। জানা গেছে ২০২৪ এর মার্চ মাসে সম্পন্ন হবে এই প্রক্রিয়া। এয়ার ইন্ডিয়ার ( Air India) গরিষ্ঠ অংশের মালিকানা বর্তমানে টাটাদের হাতে। গত বছর অক্টোবর মাসে এয়ার ইন্ডিয়ার নিলাম সম্পন্ন হয়েছিল। কেন্দ্রের হাত থেকে ১৮ হাজার কোটির বিনিময়ে টাটাদের হাতে উঠেছিল।ভিস্তারার গরিষ্ঠ অংশের শেয়ারও টাটাদের হাতেই। ভিস্তারার ৫১% শেয়ার টাটা গোষ্ঠীর ( Tata Group) হাতে। যার ফলে দেশের অ-সামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে ( Aviation Sector) এক নতুন সূচনা হতে চলেছে বলেই ধারণা বিশেষজ্ঞদের।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement