Rajasthan: কোটপুতলিতে গ্যাসভর্তি ট্যাঙ্কার উল্টে ভয়াবহ দুর্ঘটনা, ঘটনাস্থলে দমকল বাহিনী, দেখুন ভিডিয়ো

রাজস্থানের কোটপুতলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মিথানল ভর্তি গ্যাসের ট্যাঙ্কার উল্টে ঘটে বিপত্তি। ট্যাঙ্ক ফেটে নির্গত হতে থাকে গ্যাস।

রাজস্থানের (Rajasthan) কোটপুতলিতে ভয়াবহ পথ দুর্ঘটনা। মিথানল ভর্তি গ্যাসের ট্যাঙ্কার উল্টে ঘটে বিপত্তি। ট্যাঙ্ক ফেটে নির্গত হতে থাকে গ্যাস। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও স্থানীয় থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোটপুতলিজ-আম্বালা হাইওয়েতে বেহরো এলাকায়। জানা যাচ্ছে, ট্যাঙ্কারের একটি চাকা আচমকাই ফেটে যায়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। যদিও এই দুর্ঘটনার জেরে অগ্নি সংযোগের কোনও ঘটনা ঘটেনি। দমকল বাহিনীর তৎপরতায় এযাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। তবে দুর্ঘটনায় আহত হয়েছেন ট্যাঙ্কারের চালক ও খালাসি। তাঁদের ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার পর হাইওয়েতে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয় যান চলাচল।

দেখুন ভিডিয়ো

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement