Tamil Nadu: শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তামিলনাড়ুতে, উদ্ধারকার্যে পৌঁছল ভারতীয় সেনা (দেখুন ভিডিও)

তুতিকোরিন, তেনকাশি, তিরুনেলভেলি এবং কন্যাকুমারী — এই চার জেলায় শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Indian Army in Tamilnadu Photo Credit: Twitter@ANI

শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তামিলনাড়ুতে। মিগজ়াউমের প্রভাব যেতে না যেতেই দক্ষিণের এই রাজ্যের চার জেলায় অবিরাম বৃষ্টি হয়েই চলেছে। তুতিকোরিন, তেনকাশি, তিরুনেলভেলি এবং কন্যাকুমারী — এই চার জেলায় শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। বন্ধ স্কুল, কলেজ, ব্যাঙ্ক-সহ বহু প্রতিষ্ঠান। বিপদসীমার ওপর দিয়ে বইছে থামিরাবরণী নদীর জল। এরই মধ্যে উদ্ধারকার্যে ভারতীয় সেনার উদ্ধারকারী দল পৌঁছে গেল শ্রীভাইকুন্তম। দেখুন সেই ছবি-

 

তামিলনাড়ুর তিরুনেলভেলির ভারী বৃষ্টিতে ইতিমধ্যেই সেখানে বন্যা পরিস্থিতি তৈরি করেছে। জল বেড়ে মনিমুথারু জলপ্রপাত ফুসছে। দেখুন সেই ছবিও-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement