Tamil Nadu: বেসামাল লরি গিয়ে ধাক্কা মারল পর পর কয়েকটি বাইকে, দুর্ঘটনায় মৃত ১, আহত বহু
একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা লরির সামনে চলে আসে। পাশ কাটাতে গিয়ে লরির চালকও বেসামাল হয়ে পড়েন। এরপরেই ওই লরি গিয়ে সামনে থেকে আসা পর পর কয়েকটি বাইকে গিয়ে ধাক্কা মারে।
লরির সঙ্গে বাইকের ধাক্কা। তবে একটি বাইক নয়, একাধিক। সোমবার সকালে তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরে পোল্লাচির কাছে একটি লরি গিয়ে পর পর কয়েকটি বাইকে ধাক্কা মারে। ঘটনার জেরে আহত হন আট জন। মারা গিয়েছেন একজন বাইক আরোহী। রাস্তার মাঝে এমন দুর্ঘটনা দেখে আতঙ্কিত স্থানীয় লোকজন। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা লরির সামনে চলে আসে। পাশ কাটাতে গিয়ে লরির চালকও বেসামাল হয়ে পড়েন। এরপরেই ওই লরি গিয়ে সামনে থেকে আসা পর পর কয়েকটি বাইকে গিয়ে ধাক্কা মারে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্যে হাসপাতালে আনা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।
হাসপাতালের বাইরে ভিড় করেছে আহতদের পরিবারঃ
Advertisement
সম্পর্কিত খবর
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Tempo Traveller Accident: হিমাচলে দুর্ঘটনায় ২ জন যাত্রী নিহত, ২২ জন আহত
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Bihar Accident: বিহারের পাটনায় পিকআপ ভ্যান উল্টে প্রাণ হারাল এক মহিলা সহ ৬ জন, আহতদের পাঠান হল স্বাস্থ্যকেন্দ্রে (দেখুন ভিডিও)
Advertisement
Advertisement
Advertisement